স্বেচ্ছাসেবক দলের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বিনোদপুরে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. গোলাম কাশেম, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুল আলম ও সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম উপস্থিত ছিলেন। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আকতারুজ্জামান, রফিকুল ইসলাম, মো. আবীর, মনিরুজ্জামান সঞ্জু প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে আবদুল্লাহ আল মামুনকে সভাপতি, আকতারুজ্জামানকে সাধারণ সম্পাদক ও মনিরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।