স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুব আলমজীবন তাঁকে খুব বেশি কিছু দেয়নি। মৃত্যুও এল চরম নিষ্ঠুর রূপ ধরে। ১৯৯৫ সাফ গেমসে ২০০ মিটারে সোনাজয়ী স্প্রিন্টার মাহবুব আলমকে কেড়ে নিল ‘রহস্যজনক’ এক সড়ক দুর্ঘটনা। সাফ সোনাজয়ী আরেক স্প্রিন্টার শাহ আলমের সঙ্গে মিলে গেল তাঁর জীবনের শেষটাও।হুয়ান আন্তোনিও সামারাঞ্চআধুনিক অলিম্পিকের শুরুটা হয়েছিল পিয়েরে দ্য কুবার্তোর হাত ধরে। সেই অলিম্পিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ায় বড় ভূমিকা হুয়ান আন্তোনিও সামারাঞ্চের। টানা ২১ বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধানের দায়িত্ব পালন করেছেন। আইওসির মুখ হয়ে ওঠা সেই সামারাঞ্চ ৮৯ বছর বয়সে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে।এনজো বিয়ারজোতইতালির বিশ্বকাপজয়ী কোচ। শুধু এই পরিচয়ে এনজো বিয়ারজোতের ফুটবলীয় প্রজ্ঞাটা ঠিক বোঝা যায় না। ১৯৮২ বিশ্বকাপে একরকম সবার মতামত উপেক্ষা করে দলে নিয়েছিলেন দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাত্রই মাঠে ফেরা স্ট্রাইকার পাওলো রসিকে। সেই রসিই বিশ্বকাপ এনে দেন ইতালিকে। বিয়ারজোত এখন হয়তো ট্যাকটিকস নিয়ে ভাবছেন ওপারের জগতে।অ্যালেক বেডসারক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলারদের একজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-উত্তর ইংলিশ ক্রিকেটে তো বড় একটা অধ্যায়ই বরাদ্দ তাঁর জন্য। প্রমাণ হয়ে আছে ৫১ টেস্টে ২৩৬ উইকেট। সেই অ্যালেক বেডসারের ৯১ বছরের জীবন সমাপ্তিরেখা টেনেছে এ বছরই।