স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তারকা, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া লিখিয়েদের মৃত্যু এ বছর বড় একটা শূন্যতাই রেখে গেছে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে। সাবেক ক্রিকেটার আলিউল ইসলাম, সাবেক অ্যাথলেট লুৎফুন্নেসা হক বকুল, ক্রীড়া সাংবাদিক ও বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদীসহ অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। আর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ‘শূন্যতা’র জন্ম দিয়েছে কিংবদন্তি বক্সার জো ফ্রেজিয়ার, ব্রাজিল ফুটবলের অন্যতম নক্ষত্র সক্রেটিস, হাঙ্গেরির ফ্লোরিয়ান অ্যালবার্ট, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পাতৌদি, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার বাসিল ডি’অলিভিয়েরা, শেন ওয়ার্নের স্পিন-গুরু টেরি জেনার, ক্রিকেট লিখিয়ে পিটার রোবাক, ভারোত্তোলক ভ্যাসিলি অ্যালেক্সিয়েভসহ আরও অনেকের জীবনাবসান।