স্মারক মুদ্রা অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি বিশ্বকাপ ২০১১ কে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা অবমুক্ত করেছে বাংলাদেশ। রুপার তৈরি ১০ টাকা মূল্যমানের এ মুদ্রার সংগ্রহ মূল্য তিন হাজার টাকা। আপাতত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ঢাকার যেকোনো শাখা থেকে কেনা যাবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্য শাখা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর সারা দেশের শাখা থেকেও কেনা যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষে এ মুদ্রা অবমুক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। প্রতিটি মুদ্রার ওজন ৩০ গ্রাম। এর নকশা করেছেন কে জি মুস্তফা। নিজস্ব প্রতিবেদক