স্মারকলিপি দিতে গিয়ে বিএনপির ৩০ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে জেলা বিএনপির ৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আটক করা হয়।কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি ও কৃষকের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে বিএনপি আজ সারা দেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। পুলিশ জানায়, জেলা প্রশাসকের কার্যালয় ও নিম্ন আদালত ভবন কাছাকাছি অবস্থানে রয়েছে। নিম্ন আদালতে আজ গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় ৩৩ নেতার জামিনের শুনানি রয়েছে। তাই আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কায় ওই নেতা-কর্মীদের আটক করা হয়।