স্মৃতিতে মা হুইটনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হুইটনি হিউস্টন পৃথিবী ছেড়ে চলে গেলেন কদিন আগেই। তার পর থেকে নতুন পৃথিবীর মুখোমুখি হুইটনি-তনয়া ববি ক্রিস্টিনা ব্রাউন। মায়ের মৃত্যুর পর গত রোববার রাতে প্রথম সাক্ষাৎকার দিলেন ববি। অপরাহ্ উইনফ্রের সঙ্গে সেই কথোপকথনে জানা গেল, চলার পথে মা হুইটনিকেই বারবার স্মরণ করছেন এই ১৯ বছরের তরুণী; বললেন, ‘বাসার সব বাতি নিভে গেলে আমি যেন মায়ের কথা শুনতে পাই। মা আমাকে উজ্জীবিত করে বলেন, “সামনে ছোটো, মা আমার”!’ নিউইয়র্ক ডেইলি।