স্মৃতির ‘টাইটানিক’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৭ মার্চ লন্ডনে হয়ে গেল ত্রিমাত্রিক টাইটানিক ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। সেখানে ছবিটির পরিচালক জেমস ক্যামেরনের পাশাপাশি হাজির ছিলেন অভিনয়শিল্পী কেট উইন্সলেট, বিলি জেনসহ আরও অনেকে। ছিলেন না কেবল লিওনার্দো ডিক্যাপ্রিও! তবে ইউরোপে এই ছবির প্রিমিয়ারে ক্যাপ্রিও হাজির থাকবেন বলে জানিয়েছে মার্কিন এক সংবাদমাধ্যম। কিন্তু লন্ডনের অনুষ্ঠানের বিষয়টি কেন এড়িয়ে গেলেন এই তারকা? এ প্রশ্নের জবাব জানা নেই কারও। এদিকে কদিন আগে এক সাক্ষাৎকারে কেট উইন্সলেট বললেন, ‘আমরা দেখতে অনেকটাই বদলে গেছি। ছবিটিতে কাজ করার সময় আমাদের বয়স ছিল ২১ এবং ২২। সে এখন ভীষণ মোটু আর আমি বেশ পাতলাপুতলাই আছি!’ এএনআই।