স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি আজ শুক্রবার শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি।স্বাধীনতার ৩৯তম বার্ষিকীর আগের দিন গতকাল বৃহস্পতিবার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়। গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল। দীর্ঘদিনের লালিত প্রত্যাশা পূরণের সম্ভাবনা দেখা দেওয়ায় অন্যবারের চেয়ে একটু ভিন্নভাবেই উদযাপিত হচ্ছে আজকের স্বাধীনতা দিবস। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আগত মানুষের মধ্যে ছিল যুদ্ধাপরাধীদের বিচারের কাজ এগিয়ে নেওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।জাতি আজ বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাসহ নৃশংস গণহত্যার শিকার লাখ লাখ নিরপরাধ সাধারণ মানুষকে। আজ রাষ্ট্রীয় ছুটির দিন। দিবসটি উপলক্ষে সব সরকারি ও আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা উড়ছে। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর দুই পাশে জাতীয় পতাকা ও নানা রঙের পতাকা ওড়ানো হয়েছে।