স্মৃতিসৌধে লাঠি হাতে আ.লীগ ও বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ব্যাপক নিরাপত্তার কারণে অন্যান্য বছরের মতো এবার স্মৃতিসৌধে সকাল ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকেই বিএনপি, আওয়ামী লীগ ও এই দুই দলের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা জাতীয় পতাকা বাঁধা বাঁশ ও কাঠের লাঠি হাতে সেখানে উপস্থিত ছিলেন।বিজয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য গতকাল শনিবার বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বৈঠকে বিএনপির নেতাদের পুলিশ আশ্বাস দেয়, যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের আজ ফুল দেওয়ার সুযোগ দেওয়া হবে। তাই স্মৃতিসৌধে কোনো গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।