স্যাঁতসেঁতে অপরিচ্ছন্ন পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের ধাপ চারতলা মসজিদের কাছে অবস্থিত সিটি ল্যাবে গিয়ে দেখা গেছে, সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। পরীক্ষাগারের একটি টেবিলে একজন শুয়ে আছে। রক্ত পরীক্ষার টেবিলের ওপরই রক্তের দাগ। এলোমেলোভাবে পড়ে আছে যন্ত্রপাতি।ল্যাবের ব্যবস্থাপক আমিনুল ইসলাম জানান, পর্যাপ্ত জায়গা না থাকায় সমস্যা হচ্ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই হয়তো সমস্যা মিটে যাবে।এদিকে মেডিকেল মোড়ের কাছে সেন্ট্রাল ল্যাবরেটরির প্রবেশদ্বারে দাঁড়াতেই প্রস্রাবের দুর্গন্ধ ভেসে আসে। চারপাশে দেখা গেছে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ। এরই মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে থাকে।এই ল্যাবরেটরিতে মলমূত্র পরীক্ষা করতে আসা মিজানুর রহমান জানান, এখানে শুধু টাকার খেলা। সেবার মান নিয়ে কারও মাথাব্যথা নেই।সেন্ট্রাল ল্যাবের ব্যবস্থাপক শামীম আরা বেগম বলেন, ‘রোগীদের অভিযোগ সত্য নয়। সেবার মান ভালো বলেই আমাদের এখানে দিন দিন রোগী বাড়ছে।’অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হূদরোগের ‘ইটিটি’ পরীক্ষা করতে আসা গাইবান্ধা জেলার রোগী আবদুস সালাম অভিযোগ করে বলেন, ‘টাকা দেম। তার পরও তো ওটে তিন-চার দিন ঘুরবার নাগছি।’এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান শামসুজ্জামান জানান, এগুলো দেখার দায়িত্ব তো সিভিল সার্জনের। তবে এটা সত্যি, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা যত্নসহকারে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে করা প্রয়োজন।