স্যান্ডির পর আরেকটি ঘূর্নিঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যান্ডির ধকল কাটিয়ে উঠতে না উঠতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে গতকাল বুধবার নতুন করে আঘাত হেনেছে আরেকটি ঘূর্ণিঝড়। এতে নিউইয়র্ক ও নিউজার্সির ঘনবসতিপূর্ণ এলাকা আবার বিদ্যুত্হীন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ঝড়ের সঙ্গে যোগ হয়েছে তুষারপাত। বরফের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। বাতিল করা হয়েছে কয়েক শ ফ্লাইট। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি যেভাবে আঘাত হানবে বলে আশঙ্কা করা হয়েছিল, সে তুলনায় আঘাতের তীব্রতা কম ছিল। নিউইয়র্কে গতকাল দিনের মধ্যভাগে বৃষ্টি ও তুষারপাত শুরু হয়। বিকেলের দিকে অবস্থার অবনতি হতে পারে বলে আভাস দেওয়া হয়।ক্যারোলাইনা থেকে নিউইয়র্ক পর্যন্ত ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে। এতে প্রায় সাড়ে ছয় লাখ লোককে অন্ধকারে থাকতে হচ্ছে। এর সঙ্গে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা। এ পরিস্থিতিতে নিউইয়র্কের বাসিন্দাদের মধ্যে কম্বল ও স্পেস হিটার বিতরণ করা হচ্ছে। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, নিম্নচাপের প্রভাবে দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। এতে নিউইয়র্কে তিন থেকে পাঁচ ইঞ্চি তুষারপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।নিউজার্সির গভর্নর বলেন, ‘আমি দেখতে পাচ্ছি যে আমরা পেছনের দিকে যাচ্ছি। যারা বিদ্যুিবহীন অবস্থায় আছে, তাদের পুনরায় বিদ্যুত্ সরবরাহ করা হবে।’ হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, গতকাল প্রেসিডেন্ট ওবামা নিউইয়র্ক ও নিউজার্সির গভর্নরদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় দুর্গত এলাকার মানুষের জন্য করণীয় সম্পর্কে আলোচনা হয়।