স্যান্ডেল আনতে মায়াবতীর বিমান
মায়াবতীর ‘স্যান্ডেল’ বলে কথা! তাই তাঁর এক জোড়া স্যান্ডেল আনতে মুম্বাইয়ে ব্যক্তিগত বিমান পাঠিয়ে দিতেন ভারতের ‘দলিত সম্প্রদায়ের রানি’ মায়াবতী। সম্প্রতি ফাঁস হওয়া মার্কিন কূটনৈতিক তারবার্তা থেকে এ তথ্য জানা যায়। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভারতে মার্কিন দূতাবাসের পাঠানো তারবার্তাগুলো সম্প্রতি উইকিলিকসে প্রকাশ করা হয়।২০০৮ সালের ২৩ অক্টোবরের এক তারবার্তায় বলা হয়, নতুন স্যান্ডেলের প্রয়োজন হলে মায়াবতীর ব্যক্তিগত বিমান উড়ে যায় মুম্বাইয়ে। তারপর নিয়ে আসা হয় তাঁর পছন্দের ব্র্যান্ডের স্যান্ডেল।তারবার্তায় বলা হয়, মায়াবতী নিজের বাড়ি থেকে অফিস পর্যন্ত একটি ব্যক্তিগত সড়ক তৈরি করে নিয়েছেন। দলের সদস্য, সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ ডলারের উপহার নিয়ে প্রতিবছর জন্মদিন পালন করেন। এদিন তাঁকে কেক খাওয়ানোর জন্য কর্মকর্তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়।তারবার্তার তথ্য সম্পর্কে তাত্ক্ষণিকভাবে সাবেক এই স্কুলশিক্ষিকা কুমারী মায়াবতীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওয়েবসাইট।