প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অচল পয়সার মতো বার্সেলোনা ছুড়ে ফেলেছিল। আঁতে লেগেছিল ঘা। লাগবে না কেন? একজন জ্লাতান ইব্রাহিমোভিচের দাম নাকি ইতো+৪৬ মিলিয়ন ইউরো! মন খারাপ করে বার্সা ছাড়লেও সেটাই ইতিহাস গড়ার সুযোগ করে দেয়। পর পর দুই মৌসুমে ভিন্ন দুটো ক্লাবের হয়ে জেতেন ‘ট্রেবল’। অবশ্য ইন্টার মিলানের শিরোপাবিধৌত গত মৌসুমে তাঁর অবদান সামান্যই, তাতে মরিনহোর অতিরক্ষণাত্মক কৌশলেরও দায় ছিল। এবার যেন শেকল খসে পড়েছে। উড়ছেনও মুক্তবিহঙ্গের মতো। মৌসুমে ৯ ম্যাচে ১১ গোল! এবং কী আশ্চর্য, চ্যাম্পিয়নস লিগে গোলের জন্য বার্সা যেদিন মাথাকুটে মরল, সেই দিনই স্যামুয়েল ইতোর হ্যাটট্রিক!