স্রেফ গুজব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারের আনন্দের উৎস এখন অভিষেক ও ঐশ্বরিয়ার শিশুকন্যা বেটি বি। ঐশ্বরিয়া মা হওয়ার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বেটি বির প্রথম ছবি প্রকাশের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ পাচ্ছে বচ্চন পরিবার। কিন্তু এখন পর্যন্ত এই গুঞ্জন গুজব বলে প্রমাণিত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বচ্চন পরিবারের প্রধান কর্তা অমিতাভ অর্থের বিনিময়ে তাঁর নাতনির ছবি প্রকাশের সুযোগ দেওয়ার খবরের সত্যতা নাকচ করেছেন। তিনি বলেন, এই শিশুটির যাবতীয় বিষয় তাঁদের পরিবারের একান্তই ব্যক্তিগত। তার প্রথম ছবির জন্য কোনো প্রস্তাব আসা বা তা গ্রহণ করার তথ্য স্রেফ গুজব। ওয়েবসাইট।