স্লাইড প্রজেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে প্রথম স্লাইড প্রজেক্টর উদ্ভাবন করেন ওলন্দাজ বিজ্ঞানী কর্নওয়ালিশ ড্রেবেল।১৬৩০ সালে তিনি লেন্স ও আলো ব্যবহার করে এই স্লাইড প্রজেক্টর তৈরি করেন। বিভিন্ন দাপ্তরিক কাজে স্লাইড প্রজেক্টর ব্যবহূত হলেও ড্রেবেল তাঁর স্লাইড প্রজেক্টরটি তৈরি করেছিলেন ‘অনুপস্থিত ব্যক্তিদের ছবি দেখা’র উদ্দেশ্যে। তবে ১৬৫১ সালে ইতালীয় খ্রিষ্ট-ধর্মযাজক ড্রেবেলের স্লাইড প্রজেক্টরের কারিগরি উন্নতি ঘটান। একই বছর আরেক ইতালীয় মার্টিন মার্টিনি স্বচ্ছ স্লাইডের ব্যবহার চালু করেন।