স্লেজিং শিখছেন হার্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল-অভিনেত্রী এলিজাবেথ হার্লি নিজ ক্যারিয়ার উজ্জ্বল করতে শোবিজের কোনো বিষয়ে তালিম নেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তা না করে তিনি শিখছেন ক্রিকেটের স্লেজিং। আর তা শেখাচ্ছেন তাঁরই প্রেমিক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট তারকা শেন ওয়ার্ন। ক্রিকেট নিয়ে হার্লির কৌতূহল দেখে তাঁকে প্রশিক্ষণ দিতে আগ্রহী হয়েছেন তিনি। তবে শারীরিক প্রশিক্ষণের চেয়ে স্লেজিং শেখাতেই শেন ওয়ার্ন বেশি তৎপর। এটি এমন এক কৌশল, যা ব্যাটসম্যানকে অস্বস্তিতে ফেলে। এ ব্যাপারে শেন তাঁর টুইটারে লিখেছেন, ‘এলিজাবেথ হার্লি ক্রিকেট নিয়ে এত বেশি প্রশ্ন করছে, সিদ্ধান্ত নিয়েছি যে পুরোনো দিনের সাদা পোশাক পরে ওকে স্লেজিং শেখাব।’ টাইমস অব ইন্ডিয়া।