স্লোগান দিলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর মুখে স্লোগান! কমই দেখা যায় এমনটা। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদেশি বন্ধুদের ‘মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে হঠাত্ ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে ওঠেন প্রধানমন্ত্রী। সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে ঘোষক যখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অনুষ্ঠানস্থল ছাড়ার প্রস্তুতি নেন। এ সময় দর্শকসারির মধ্য থেকে একজন ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। এরপর সম্মেলন কেন্দ্রের অগণিত দর্শক অবাক হয়ে দেখেন, শেখ হাসিনা হঠাত্ ঘুরে দাঁড়ান। ডান হাত তুলে দর্শকদের উদ্দেশে বলেন, ‘জয় বাংলা’। একবার নয়, পর পর তিনবার ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন প্রধানমন্ত্রী। আর দর্শকও প্রধানমন্ত্রীর সঙ্গে কণ্ঠ মেলান। খবর ইউএনবির।