স্লোভাকিয়ার সাধারণ নির্বাচনে মধ্য-ডানপন্থীদের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্লোভাকিয়ায় গতকাল শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী মধ্য-ডানপন্থী বিরোধী দলগুলো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করেছে। আজ রোববার প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী এ দলগুলোর পক্ষে এখন জোট গঠন করে বর্তমান বামপন্থী প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সরকারকে সরিয়ে ক্ষমতায় আসা সম্ভব।মোট ভোটকেন্দ্রের ৯৮ দশমিক ৭৮ শতাংশের ভোট গণনার পর প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, এসডিকেইউ এবং তার মধ্য-ডানপন্থী ও নৃতাত্ত্বিক হাঙ্গেরিয়ান তিন শরিক দল পার্লামেন্টের ১৫০টি আসনের মধ্যে ৭৮টি আসনে জয়ী হয়েছে। এদিকে রবার্ট ফিকো আজ বলেন, নির্বাচনের ফলাফল অনুযায়ী মধ্য-ডানপন্থী দলগুলো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেও তিনি মন্ত্রিপরিষদ গঠন করার চেষ্টা করবেন। ফিকো জানান, শনিবারের সাধারণ নির্বাচনে তাঁর দল এসএমইআর এককভাবে ৩৫ শতাংশ বা সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে এবং তিনি এসএমইআরের সঙ্গে অন্য একটি দলের দ্বিদলীয় জোট গঠনের চেষ্টা করবেন। এক সংবাদ সম্মেলনে ফিকো বলেন, ‘(ভোটের) এ সংখ্যা মন্ত্রিপরিষদ গঠন করার জন্য প্রেসিডেন্টের পক্ষ থেকে আমাদের ম্যান্ডেট গ্রহণ করার অধিকার দেবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সে জন্য প্রস্তুত। এরপর কী হবে তা বলা খুবই কঠিন।’রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, বিরোধী দলগুলো সম্ভবত ফিকোর সঙ্গে কাজ না করার প্রতিজ্ঞা ভঙ্গ করবে না। এর অর্থ হচ্ছে, একটি মধ্য-ডানপন্থী মন্ত্রিসভা গঠনের সম্ভাবনাই বেশি। অবশ্য ফিকো এটাও বলেন, সরকার গঠনে ব্যর্থ হলে এসএমইআর একই সঙ্গে বিরোধী দলের ভূমিকায় যেতেও প্রস্তুতি নিচ্ছে। - রয়টার্স