সৎমাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় আজ শুক্রবার সকালে সৎমাকে কুপিয়ে হত্যা করেছে তাঁর ছেলে। নিহত মায়ের নাম বকুল বিবি (৪৫)। উপজেলার সেনেরগাতি গ্রামে আজ সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।প্রতিবেশীরা জানিয়েছে, আজ সকালে ধান ঝাড়ার মেশিন নিয়ে জাহাঙ্গীর আলমের (২৬) সঙ্গে তাঁর সৎমা বকুল বিবির ঝগড়া হয়। একপর্যায়ে গাছ কাটা দা দিয়ে জাহাঙ্গীর তাঁর সৎমাকে কুপিয়ে হত্যা করেন। বকুল বিবি সেনেরগাতি গ্রামের আকরম সর্দারের দ্বিতীয় স্ত্রী।উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলম পালিয়ে গেছেন।