সড়ক ও জনপথের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের কর্মকর্তা আবদুল কুদ্দুসকে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শুক্রবার যোগাযোগ মন্ত্রণালয় থেকে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাছের এ কথা জানান।আবদুল কুদ্দুস এর আগে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। তিনি ১৯৭৭ সালে রাজশাহী প্রকৌশল কলেজ থেকে পুরকৌশলে স্নাতক সম্পন্ন করেন। ওই বছরেই তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ২০০৮ সালে তিনি কবি সরোজিনী নাইডু স্বর্ণপদক পেয়েছেন। সওজের প্রধান প্রকৌশলী শাহাবউদ্দিন গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছা অবসরে গেছেন।সারা দেশে সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে তাঁকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছিল যোগাযোগ মন্ত্রণালয়। এ খবর পেয়ে তিনি আগেই স্বেচ্ছা অবসরের পথ ধরেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত সত্য ও জবাবদিহি কমিশনে (ট্রুথ কমিশন) স্বেচ্ছায় দুর্নীতির কথা স্বীকার এবং জরিমানা দিয়ে মার্জনা পান শাহাবউদ্দিন।