মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
সড়ক দুর্ঘটনা বাংলাদেশে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে
বাংলাদেশের সড়ক ব্যবস্থা খুবই নাজুক। ঢাকার রাস্তাগুলো অনেক সরু। যানবাহন, রিকশা, তিন চাকার সিএনজি ট্যাক্সি, গাড়ি, যাত্রীবোঝাই বাস এবং ট্রাক সীমিত রাস্তায় পাল্লা দিয়ে চলে। আন্তজেলা সড়কগুলো সরু এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল। এখানে রাতে গাড়ি চালানো খুবই বিপজ্জনক এবং পর্যাপ্ত সড়ক নেই। যা আছে, তাও সরু। এখানে আমেরিকান পর্যটকদের রাস্তার বাঁ দিক দিয়ে চলতে অনেক বেগ পেতে হয়।সড়ক দুর্ঘটনা এখানে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাসের সংঘর্ষের ফলে বড় ধরনের দুর্ঘটনা আন্তজেলা সড়কগুলোয় অহরহই ঘটছে। যখন দুর্ঘটনা ঘটে, তখন জনগণের ভিড় জমে ওঠে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে। জনমনে ত্রাসের সৃষ্টি হয়। আমেরিকান পর্যটকদের পাবলিক যানবাহন, যেমন: বাস, রিকশা এবং তিন চাকাবিশিষ্ট সিএনজিচালিত বেবিট্যাক্সিতে না চড়ার জন্য জোরালোভাবে বলা হয়। কারণ, এগুলোতে বেশি মাত্রায় দুর্ঘটনা এবং অপরাধ সংঘটিত হয়ে থাকে। বিকল্প হিসেবে ভাড়ায় চালিত গাড়ি এবং চালক ঠিক করা যেতে পারে। সূত্র: ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে ২৯ জুলাই ২০০৯ এই প্রতিবেদনটি দেওয়া হয়