সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুলিশ।আজ শনিবার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়ে আইজিপি বলেন, কিছু সদস্যের নৈতিক স্খলনের দায়ভার গোটা পুলিশ বাহিনী নেবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকার এ বাহিনীতে ৩২ হাজার ৩১ জন সদস্য নিয়োগ দিচ্ছে বলেও জানান তিনি।