সড়ক দুর্ঘটনায় আইনি প্রতিকার দুর্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের সূত্রমতে, ২০০৯ সালে ঢাকা মহানগরে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫২টি। মারা গেছে ৩২৪ জন এবং আহত হয়েছে ২৭২ জন। চালকের কারণে দুর্ঘটনা ঘটেছে ৫৪০টি আর পথচারীর কারণে ঘটেছে ১২টি। গত বছর ঢাকায় সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে ৬১৭টি। এর মধ্যে ২১৯টির চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অভিযোগপত্র দিয়েছে ২৪১টির। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে চার হাজার ৪২৬টি। দুর্ঘটনায় মারা গেছে ৭৬৪ জন, আহত হয়েছে তিন হাজার ২৮৪ জন। সড়ক দুর্ঘটনা নিয়েআজকে আমাদের বিশেষ আয়োজন। সাক্ষাত্কার গ্রহণ ও প্রতিবেদন তৈরি করেছেন  তানজিম আল ইসলাম ও আফতাব রাগিব