সড়ক দুর্ঘটনায় আহত থাই কাউন্সিলরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের মিনিস্টার-কাউন্সিলর মিস পান্নি (৫৫)। থাইল্যান্ডের রাজকন্যার গাড়িবহরের একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন মিস পান্নি। আহত অবস্থায় প্রথমে তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তিনি সেখানে বিকেল সাড়ে পাঁচটায় মৃত্যুবরণ করেন।মির্জাপুর থানার পুলিশ জানায়, রাজকন্যা মাহা চাকরি সিরিনধর্নকে নিয়ে তাঁর গাড়িবহর আজ গাইবান্ধা থেকে ঢাকায় ফিরছিল। পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান পান্নিকে বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির চালক সুস্থ থাকলেও পান্নি গুরুতর আহত হন। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।