সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দীন উপজেলার আবুল বাজারে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। নিহতেরা হলেন আবদুল মান্নান (৭০), তাঁর ছেলে আনোয়ার হোসেন (৩০), পুত্রবধূ লিপি (২০) ও নাতি সিয়াম (২)। পুলিশ জানায়, গতকাল রাতে আবদুল মান্নান ও তাঁর পরিবারের সদস্যরা ট্রাকে করে ভোলা সদরে যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে বোরহানউদ্দীন উপজেলার আবুল বাজারে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক আমির হোসেন এবং নিহত আবদুল মান্নানের আরেক ছেলে মিজানুর রহমানকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভোলা বোরহানউদ্দীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, আবদুল মান্নান ও তাঁর পরিবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থেকে ভোলা সদরে যাচ্ছিলেন। চরফ্যাশনে তাঁদের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় ভোলা সদরে নতুন করে তাঁদের ঘর বাঁধার কথা ছিল।