সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সদর উপজেলার ঠ্যাংগামারা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জামাই-শ্বশুর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে তেলবাহী একটি লরি ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বগুড়ার শহরতলীর ঝোপগাড়ি এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন (৪৮) ও শাহজাহানপুর উপজেলার চাংগুর গ্রাম বুলু মিয়া (২৭)। বুলু ও হেলালউদ্দিন সম্পর্কে জামাই-শ্বশুর।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, মহাস্থানগরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।