সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর নাম বিল্লাল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর বর্ষের ছাত্র। বিমানবন্দর থানা পুলিশ জানায়, আজ বিকেল তিনটার দিকে বিমানবন্দর সড়কের গোলচক্কর এলাকায় রাস্তা পার হওয়ার সময় তুরাগ পরিবহনের একটি বাস বিল্লাল ও তাঁর সঙ্গে থাকা মিজানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লালের মৃত্যু হয়। গুরুতর আহত মিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানান, বিল্লাল ও মিজান বিমানবন্দরে আত্মীয়কে বিদায় জানিয়ে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। বিল্লালের বাড়ি মাগুরা সদরের লক্ষ্মীপুরে। তাঁর বাবার নাম শামসুদ্দিন মোল্লা। মারুফ আরও জানান, বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। বিল্লালের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪০১/এ নম্বর কক্ষটি তাঁর জন্য বরাদ্দ ছিল।