সড়ক দুর্ঘটনায় তিন ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার আলীনগর মাদ্রাসা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় তিনজন ছাত্র নিহত হয়েছেন। তাঁরা হলেন রাকিব (২২), রায়হান (২২) ও ইব্রাহীম (২১)। তাঁরা সদর উপজেলার বাংলাবাজার ফাতেমা খানম মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা তিনটার দিকে রাকিব, রায়হান ও ইব্রাহীম মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। আলীনগর মাদ্রাসা এলাকার বিশ্বরোডে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টেম্পোকে জায়গা দিতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে রাকিব ও রায়হান নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত ইব্রাহীমকে উদ্ধার করে প্রথমে ভোলা ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রথম আলো ডটকমকে বলেন, অভিযোগ না থাকায় নিহত ছাত্রদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।