সড়ক দুর্ঘটনায় তিন পোশাকশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্নেলহাটে আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন পোশাকশ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতেরা হলেন—দুলালী বেগম, লাকি আকতার ও পারভীন বেগম। তাঁরা নগরের সাগরিকা শিল্প এলাকার গাউস গার্মেন্টসে কাজ করতেন।ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আরেফিন জুয়েল ইউএনবিকে জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে কর্নেলহাট এলাকায় রাস্তা পারের অপেক্ষায় থাকা লোকজনের ওপর একটি বাস ওঠে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু এবং ছয়জন আহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুরুন্নবী জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও চালক নূরুদ্দীনকে আটক করা হয়েছে।