সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা এবং বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার ফটোসাংবাদিক শহীদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকদের গ্রেপ্তার এবং রাজধানীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী দুই সাংবাদিক পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।আজ শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কের স্টার কাবাবের কাছে আজ মৈত্রী পরিবহনের একটি বাসের চাপায় সাংবাদিক বিভাস চন্দ্র সাহা ঘটনাস্থলেই নিহত হন।অন্যদিকে আজ সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় ইউনাইটেড পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে শহীদুজ্জামান নিহত হন। বাসস।