সড়ক দুর্ঘটনায় নানী-নাতনিসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানী-নাতনিসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আজ রোববার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।নিহতরা হলো নানী সখিনা বেগম (৬০), জ্যোতি (৫), রিয়াদ (৫ মাস) ও এক নাতনি।আহতরা হলেন দুই শিশুর মা জোছনা বেগম, লুসিয়া বেগম (৬৫) ও অটোরিকশার চালক। তাঁদের মধ্যে লুসিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় আজ বেলা একটার দিকে চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই শিশু মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় নানী ও এক নাতনি।নোয়াবাজার সীমান্ত ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সমীর দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।