সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আজ ভোররাত চারটার দিকে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের কাছে কুমিল্লাগামী মোটরসাইকেলকে একটি গাড়ি চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী স্থানীয় দাউদকান্দি পৌর সদরের সবজীকান্দি গ্রামের মো. হোসেন মিয়া (২৫) ও তাঁর বন্ধু একই গ্রামের মো. রাসেল মিয়া (২২) ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা ব্যবসা করতেন।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।