সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরতলির ইকবালনগর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কে আজ সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। প্রাইভেটকারে করে সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের নূতনপাড়া এলাকার হায়াতুল ইসলাম (২৪) সকালে তাঁর খালা রাহেলা বেগমকে (৫০) নিয়ে সিলেটে যান। সেখানে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। সুনামগঞ্জ শহরতলির ইকবাল নগরে পৌঁছার পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক আবদুল আজিজসহ (২৮) তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। হায়াতুল ইসলাম সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র ছিলেন।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, নিহত তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।