সড়ক দুর্ঘটনায় প্রথম আলো ও পেপসির তিন কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজার নামক এলাকায় এক সড়ক দুর্ঘটনায় পেপসি ও প্রথম আলোর তিন কর্মী নিহত এবং একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. রিপন মিয়া (৩০), আবদুস সোবহান (৩২) ও হামিম মিয়া (২৮)।পুলিশ জানায়, মহাসড়কে চৌদ্দগ্রামের মিয়ারবাজার এলাকায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী পেপসির একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পেপসি পরিবহনের চালক রিপন মিয়া মারা যান। আহত হন প্রথম আলোর চট্টগ্রাম ছাপাখানার কর্মী আবদুস সোবহান, ট্রাকচালকের সহকারী হামিম মিয়া ও পেপসির কর্মী কার্তিক নাথ (৪০)। পরে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোবহান ও হামিম মারা যান।কুমিল্লায় পেপসির আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুব হাসান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। হতাহত সবাই পেপসির বোতলভর্তি ট্রাকে ছিলেন।