সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলাম। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁর বাঁ-কাঁধের হাড় সরে গেছে। এ জন্য অস্ত্রোপচার করতে হবে। নজরুল ইসলাম মোটরসাইকেলে করে প্রথম আলো কার্যালয়ে আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনের দুই নম্বর সড়কে তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে একটি টেক্সি ক্যাব ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন। শরীরের বাঁ-দিকে তিনি আঘাত পেয়েছেন। চিকিত্সকেরা জানান, এক্স-রে করার পর আঘাত সম্পর্কে জানা যাবে।