সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর সাংবাদিকের বাবা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদের বাবা আকছেদ আলী প্রামাণিক (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।আকছেদ আলী প্রামাণিকের বাড়ি রাজশাহীর বাঘা থানার নওটিকা গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে পাশের গ্রাম চণ্ডীপুরের একটি মসজিদে জোহরের নামাজ শেষ করে রাস্তায় হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল পেছন দিক দিয়ে ধাক্কা দিলে তিনি পড়ে যান। তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার ভোর চারটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।