সড়ক দুর্ঘটনায় বিসিবির পরিচালকের ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বারিক বিল্ডিং মোড়ে গতকাল শনিবার রাত একটার দিকে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত আশিকুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুর রহমান মুন্নার ছেলে। আহতরা হলেন নিহতের স্ত্রী জেরিন (২৪) এবং তাঁদের বহনকারী প্রাইভেটকারের চালক মমতাজ আলী (৪৫)। জেরিন একটি বেসরকারি হাসপাতালে ও মমতাজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।বন্দর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল আলম জানান, নিহত আশিকুর রহমান চট্টগ্রামের সাবেক আওয়ামী লীগের নেতা ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরীর জামাতা। গতকাল সড়ক পথে তাঁরা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। পুলিশ জানায়, রাত একটার দিকে গাড়িটি বারিক বিল্ডিং মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত অবস্থায় আশিকুর, জেরিন ও চালক মমতাজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশিকুরকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।