সড়ক দুর্ঘটনায় মহাসড়ক ৩ ঘণ্টার জন্য অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের মহিষেরচর এলাকায় আজ শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কটি তিন ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় লোকজন। পরে প্রশাসনের হস্তক্ষেপে বেলা একটার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে এসকেন মাতুব্বর (৬০) নামের মহিষেরচর গ্রামের এক বৃদ্ধ মহাসড়কের ওই স্থান দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি টেম্পো তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এলাকাবাসী এসকেন মাতুব্বরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।