সড়ক দুর্ঘটনায় মেডিকেলের ছাত্রীসহ ৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মেডিকেল কলেজের ছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। শিবপুর উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত নাবিলা তাহসিন সরকার মির্জাপুর কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুর গ্রামে।নিহত অন্য তিনজন হলেন নরসিংদী পৌর শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার শঙ্কর ভৌমিক (৪৫), রায়পুরা উপজেলার গংকুলনগর এলাকার রোকন উদ্দিন (১৮) এবং অজ্ঞাত একজন (৩২)।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্থানে ঢাকার মহাখালী থেকে ভৈরবের উদ্দেশে ছেড়ে যাওয়া চলনবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই চারজন নিহত হন।শিবপুর মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বদরুল আলম জানান, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।