সড়ক দুর্ঘটনায় রাজধানীতে সাড়ে নয় বছরে নিহত ২,৬১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাড়ে নয় বছরে রাজধানীতে পাঁচ হাজার ৮৬৭টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুই হাজার ৬১৮ এবং আহত হয়েছে তিন হাজার ৬৫১ জন। ২০০১ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের জুন পর্যন্ত প্রতিবছর গড়ে ৬২৭টি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭১ জন নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকাশ করা এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।চলতি বছরে এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭২ এবং আহত হয়েছে ৭৮ জন।গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৭৯৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ২০০৮ সালে। এতে মারা গেছে ৩১৯ জন। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ২০০৯ সালে। ৫৫২টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৩২৪ জন। সবচেয়ে কম অর্থাত্ ২৩০টি সড়ক দুর্ঘটনা হয়েছে ২০০৬ সালে।২০০১ সালে ৫৭১টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৩৪ এবং আহত ২৯১ জন। ২০০২ সালে ৭১৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৬৯ এবং আহত ৪২২ জন। ২০০৩ সালে ৭৬১টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩২৩ এবং আহত ৪১৬ জন। ২০০৪ সালে ৬০৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০ এবং আহত ৩৫০ জন। ২০০৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৮ এবং আহত ৪০৭ জন। ২০০৬ সালে ২৩০টি সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯ এবং আহত ৪১৭ জন। ২০০৭ সালে ৭৪৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ২৩০ এবং আহত ৪৯১ জন। ২০০৮ সালে ৭৯৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩১৯ এবং আহত ৫০৭ জন। ২০০৯ সালে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩২৪ এবং আহত হয়েছে ২৭২ জন।—ইউএনবি