সড়ক দুর্ঘটনায় র্যাব কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আজ সোমবার সকালে ্র্যাবে কর্মরত উপপরিদর্শক শাহীনুল ইসলামের মৃত্যু হয়েছে। র্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ারিদ জানান, আজ সকাল পৌনে আটটার দিকে শাহীনুল বনানী দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ২৭ নম্বর বাস তাঁর মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত শাহীনুলকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। শাহীনুল পুলিশ সদর দপ্তরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আয়োজিত এক কর্মশালায় অংশ নিতে বাসা থেকে রওনা হন বলে ্্যাব সূত্রে জানা গেছে।