সড়ক দুর্ঘটনায় সময় টেলিভিশনের সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক বেলাল হোসেন (৩৩) আজ শনিবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে রিকশায় করে পারিবারিক কাজে যাচ্ছিলেন। রিকশাটি আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে দুর্ঘটনায় পড়ে।সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক সুমী সাহাবুদ্দীন জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বেলাল নিজ বাসা মিরপুরের কাজীপাড়া থেকে রিকশায় পারিবারিক কাজে যাচ্ছিলেন। রিকশাটি রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের তালতলা বাসস্ট্যান্ডে এলে একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রথমে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।