সড়ক দুর্ঘটনায় সাংসদ আবদুল হাই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই ও তাঁর ভাইসহ চারজন আহত হয়েছেন। আহতদের রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পাড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর বাসসের।পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে ঢাকা আসার পথে জয়পাড়া বাসস্ট্যান্ডের অদূরে পাল সিএনজি পাম্পের সামনে সাংসদ আবদুল হাইকে বহনকারী পাজেরো জিপটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে নিচে পড়ে যায়। একটি ইজিবাইককে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় সাংসদ আবদুল হাই, তার ভাই লুত্ফর রহমান, বন্ধু বিপুল এবং গাড়িচালক আহত হন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনায় সংসদ সদস্য সামান্য আঘাত পেয়েছেন। গাড়িতে থাকা অন্যদের অবস্থাও ততটা গুরুতর নয়।’