সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ বুধবার সকালে পদুয়া পাঠান শাহ্ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ব্যবসায়ী রফিকুল ইসলাম তাঁর ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো গ-১৪-১৫০৮) করে সপরিবারে কক্সবাজারে যাওয়ার পথে পদুয়া পাঠান শাহ্ গেইট এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়ির চাপায় ঘটনাস্থলেই স্থানীয় দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। গুরুতর আহত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। নিহত ব্যক্তিরা হলো রনি দাশ (১৪), জনি দাশ (১৩), প্রিয়তোষ চৌধুরী (১৫) ও জালাল আহমদ (৩৮)। গুরুতর আহতরা হলো নোবেল সিকদার (১৫) ও গৌরাঙ্গ দাশ (১৬)।জালাল আহমদ ছাড়া নিহত ও আহত অন্য সবাই পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়ের আহমদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি আটক করা হয়েছে এবং থানায় মামলাও হয়েছে।