সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। এঁরা হলেন—সাইদুল হক (৩২) ও মো. সাদেক (২৮)। সাইদুলের বাড়ি উপজেলার পশ্চিম শিলুয়া গ্রামে। সাদেকের বাড়ি কুমিল্লার বড়ুরা উপজেলা করইয়া গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে ট্রাক্টর চালিয়ে মাটি কাটার কাজে যাচ্ছিলেন সাইদুল ও সাদেক। ছাগলনাইয়ার আটমাইলের মাথা নামক স্থানে পৌঁছানোর পর দ্রুতগামী একটি বাসকে জায়গা দিতে গিয়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যান।