সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর ও পাবনা-ঢাকা মহাসড়কের আহম্মদপুর নামক স্থানে আজ বৃহস্পতিবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।রংপুরের দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ভ্যানচালক ও উপজেলার বলদীপুকুরের মোমিনপুর গ্রামের শাহেদ আলী (৩০), একই এলাকার ভ্যানযাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী জয়মালা ও অজ্ঞাতনামা এক ব্যক্তি।পাবনার দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন হিউম্যান হলারের চালক সাথিয়া উপজেলার হুইখালী গ্রামের মো. সাঈদ হোসেন (৩৫) ও যাত্রী মুনিরা পারভীন (২৫)।প্রথম আলোর রংপুর প্রতিনিধি জানান, মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় বেলা ১১টার দিকে ঢাকাগামী একটি বাস একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী নিহত হন। অজ্ঞাতনামা ব্যক্তিটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, গাড়িটি আটক করা সম্ভব হয়নি। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে পাবনায় সকাল সাড়ে ১০টার দিকে একটি হিউম্যান হলার ছয়জন যাত্রী নিয়ে পাবনা-ঢাকা মহাসড়কের আহম্মদপুর নামক স্থানে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী মডার্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাঈদ ও মুনিরা নিহত হন।এ সময় অন্য পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহত যাত্রীদের কাশিনাথপুর স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাবনার অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।