সড়ক সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক বিভাগের সংস্কার ও দুর্ঘটনা রোধের ব্যাপারে আগামী মঙ্গলবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, রেলওয়ে বিভাগ ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। যোগাযোগমন্ত্রী বলেছেন, সব গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক ও মহাসড়ক সংস্কার করে যান চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বৈঠকে প্রস্তাব দেবেন। আজ রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী তাঁর দপ্তরে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান ও রেলওয়ে বিভাগের সচিব ইবাদত আলীর সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকের পর যোগাযোগমন্ত্রী এ কথা জানান।