সড়কেও তেমনি বড় বড় গাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ‘আমাদের কিশোরগঞ্জে যেমন রয়েছেন বড় বড় নেতা, সড়কেও তেমনি রয়েছে বড় বড় গাতা (গর্ত)।’ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলোয় স্পিকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।স্পিকার বলেন, কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত সড়কে তিনটি বেইলি সেতু রয়েছে। এগুলো দীর্ঘদিন ধরে ভাঙা, যান চলাচলের অনুপযোগী। এগুলোর নির্মাণসহ বিভিন্ন ভাঙা সড়কের উন্নয়নকাজ এখনো হয়নি বলে তিনি মন্তব্য করেন।