হংকংয়ে গাইবে নগরবাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অনেক দেশে সংগীত পরিবেশন করলেও হংকংয়ের কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি জেমস ও তাঁর ব্যান্ডদল নগরবাউলের। এবারই প্রথম হংকংয়ে গান করতে যাচ্ছে নগরবাউল। ২৩ ডিসেম্বর সন্ধ্যায় হংকংয়ের পার্ল হারবারে স্থানীয় আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গান করবে জেমস ও তাঁর নগরবাউল। তাঁর সঙ্গে আরও গান করবেন দিনাত জাহান। নগর বাউলের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর জানিয়েছেন, ‘অনুষ্ঠানে জেমস নিজের গাওয়া শ্রোতা নন্দিত ৮-১০টি গান পরিবেশন করবেন।’রুবাইয়াত ঠাকুর আরও জানান, এই অনুষ্ঠানের বিষয়ে এরই মধ্যে নিজেদের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেমস ও নগরবাউল। কনসার্টে অংশ নিতে ২২ ডিসেম্বর হংকংয়ের উদ্দেশে রওনা করবে জেমস ও ‘নগরবাউল’। অনুষ্ঠান শেষে ২৪ ডিসেম্বর দেশে ফিরে আসবেন তাঁরা।