হংকংয়ে গুরুতর বার্ড ফ্লু সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের কর্তৃপক্ষ সেখানে গুরুতর ‘বার্ড ফ্লু’ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে প্রায় ১৭ হাজার মুরগি নিধনের নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে তিনটি পাখি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ তিন সপ্তাহের জন্য জীবিত মুরগি বিক্রি ও আমদানি নিষিদ্ধ করেছে।গতকাল মঙ্গলবার একটি পাইকারি বাজারে বার্ড ফ্লু আক্রান্ত মুরগির মাংস শনাক্ত করে। এরপরই কর্তৃপক্ষ শহরে বার্ড ফ্লুর সতর্কতা গুরুতর পর্যায়ে উন্নীত করে।সরকার জানিয়েছে, স্থানীয় ফার্ম নাকি আমদানি করা মুরগি থেকে ভাইরাস আক্রান্ত ওই মাংস এসেছে, তা পরিষ্কার নয়। ভাইরাসের উত্স শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।উল্লেখ্য, সংক্রমণশীল শ্বাসকষ্টজনিত রোগ ‘সার্স’-এ আক্রান্ত হয়ে ২০০৩ সালে হংকং শহরে ৩০০ জনের মৃত্যু ঘটেছিল। এবার বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা থেকেই হংকং এই গুরুতর সতর্কতা জারি করল।